
মাহফুজ শাকিল : স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় নেচার কেয়ার এন্ড হিউমেন হেল্প ফাউন্ডিশন’র উদ্যোগে কুলাউড়া পৌর শহরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার ২৩ মে মানববন্ধনে অংশ নেন নেচার কেয়ার এন্ড হিউমেন হেল্প ফাউন্ডিশন এর মনজুর হাসনাত তানভীর, আবু জাহিদ ইমরান, আবদুর রহমান, ফারদিন কাওসার তানিম, জিসান আহমেদ, জামাল আহমেদ, কামরুল মিয়া, মাহাদী, মঈন উদ্দিন ফাহাদ, মহিদ আহমেদ, মারুফ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। শিশু রামিসার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। ‘নারী ও শিশু নির্যাতন বন্ধ কর’ এবং ‘রামিসার জন্য বিচার চাই’ স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকার সর্বন্তরের জনগণ, সমাজকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।
বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, রামিসার পরিবারকে দ্রুত সুষ্ঠু বিচার না দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.