
আউয়াল কালাম বেগ : আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন ঘরে ঘরে, ঠিক তখনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:শ্ব হয়ে গেলেন সোনাটিকি গ্রামের কয়েকজন সিএনজি অটোরিকশার মালিক|
স্থানীয় সুত্রে জানা যায় ২৪ মে রোববার রাতে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি একটি সিএনজি (অটোরিকশা) গ্যারেজে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুইটি সিএনজি (অটোরিকশা) একটি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে এবং তিনটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে| এতে ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে অনুমানিক অর্ধ কোটি টাকা| সিএনজি (অটোরিকশা) থেকে গ্যাস বিস্ফোরণ বা লিকেজের কারনে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে|
স্থানীয়রা দীর্ঘ সময় প্রচেষ্টার করে আগুন নেভাতে সক্ষম হন| সিএনজির মালিক জোবায়েল আহমেদ বলেন, কিস্তিতে মাত্র তিন মাস আগে এনেছিলেন এই গাড়িটি| কিস্তির টাকা পরিশোধের আগেই সকল ¯^প্ন ভেঙে চুরমার| খয়রুল আকন্দ বলেন, পরিবারের আয় উপার্জনের একমাত মাধ্যম আমার সিএনজি গাড়িটি হারিয়ে চোখে অন্ধকার দেখছি|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.