কমলগঞ্জ প্রতিনিধি॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানের গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান এর উদ্যোগে ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ধলই বিওপি প্রাঙ্গনে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন পিএসসি উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪৬ বাটালিয়ন এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম, ধলই কোম্পানী কমান্ডার সুবেদার আং করিম ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.