
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আগামী ৩ জুন ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: কমর উদ্দিন (বিপি নং ৮৩১১-১৩৩৪৯৬)। তার আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।
জানা যায়, মো: কমর উদ্দিন এর আগে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনাসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুনাম অর্জন করেছেন।
পুলিশ বিভাগের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত মো: কমর উদ্দিনের কমলগঞ্জ থানায় যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবেন।
কমলগঞ্জ উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সহজে ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত সেবা পাবেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি সফল ভূমিকা পালন করবেন বলে তারা বিশ্বাস করেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ মো: কমর উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.