স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ছাত্রলীগেরের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আবু শহিদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার ৪ জুন সদর মডেল থানার একটি টিম চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গত ১ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী এবং তাদের নেতৃত্ব, নির্দেশনা ও অর্থায়নকারীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় কর্মরত এসআই শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
এ পর্যন্ত উক্ত মামলায় মোট ৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.