
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী সভা শুক্রবার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্ট্যুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান সরকারের নানা ব্যর্থতা তোলে ধরে বক্তারা বলেন, ৩৬ জুলাইয়ে এদেশের ছাত্র ও তরুণসমাজ আত্মাহুতি দিয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে দেশের মানুষের অধিকার নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা, শান্তিশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভুমিকা রেখেছে, জনপ্রত্যাশা পুরণে ব্যর্থ হলে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলনে পিছপা হবে না ছাত্র-জনতা।
উপজেলা এনসিপির আহ্বায়ক এএসএম নুরুল হুদার সভপাতিত্বে ও যুগ্ম সদস্যসচিব রাবিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহাদ আলম, এহসান জাকারিয়া, সিনিয়র যুগ্ম সদস্যসচিব বিমল কুমার সিংহ, সাবেক জেলা যুগ্ম সমন্বয়কারী, তামিম আহমেদ, জাতীয় ছাত্রশক্তির জেলা সদস্যসচিব ফয়সাল আহমদ শাহী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা এনসিপির সদস্যসচিব মুহিবুর রহমান কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছমির উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক শাহজাহান চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.