
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোরচক্রের ২সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার ৫ জুন এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি আন্তঃজেলা নারী পকেটমার ও চোর দলের সক্রিয় সদস্য মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)-কে আটক করা হয়। এছাড়া থানার অন্যান্য মামলায় আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.