বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারী শুক্রবার রাতে স্থানীয় বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান।
মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, নসিব আলী, এনাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
উদ্বোধনী খেলায় বিওসি কেছরিগুল জুটি ২-০ সেটে এইচ.আর জুটি বিয়ানীবাজারকে হারিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.