হাবিবুর রহমান ফজলু॥ সংযুক্ত আরব-আমিরাতের আল-আইনস্থ হোটেল আলাউদ্দিনে বৃহত্তর সিলেট প্রবাসি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাবা শাহ্জালাল শাহ্পরান ও ৩৬০ আউলিয়ার পুন্যভুমি সুরমা কুশিয়ারা মনু ও খোয়াই নদী বেষ্টিত বৃহত্তর সিলেটের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি অনুস্বরণ করে গঠিত হল বৃহত্তর সিলেট প্রবাসি সমিতি।
শনিবার ১৪ জানুয়ারি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আলআইন শাখার সাবেক সাধারন সম্পাদক আলী আহমেদ ফারুক সাহেবের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান ফজলু ও মুহিবুর রহমানের যৌত পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী সম্মেলনের উদ্বোধক ও প্রধানবক্তা হিসাবে উপস্তিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রচার সম্পাদক মাসুক আহমেদ রুমেল রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন (আনু) শিক্ষাবীদ সামসুল মাষ্টার ও তায়েফুর রহমান।
সম্মেলনে প্রকৌশলী মইনুল ইসলাম মইন কে সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল কাদির কে সাধারন সম্পাদক ও মুহিবুর রহমান মুহিব কে সাংগঠনিক সম্পাদক করে ১৭১সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষণা করেন প্রধান অতিথি দেলোয়ার হোসেন চৌধুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.