কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
১৫ জানুয়ারি রোববার সকাল নয়টায় কমলগঞ্জ থানা পুলিশ এই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুব রহমান জানান, সকালে স্থানীয় লোকজন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ী আব্দুর রহিম ওরপে টনু মিয়ার (৫৫) গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে ¯া’নীয়রা পুলিশকে খবর দেন। ব্যবসায়ী আব্দুর রহিম টনু মিয়া রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে। ইউপি সদস্য আরও বলেন, মৃত ব্যবসায়ীর তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। নিহতের ভাই আব্দুল হামিদ বলেন, তার সাথে কারো কোন বিবাদ ছিল না। সে সহজ সরল প্রকৃতির। তিনি বলেন ধারনা করা যায় সে আত্মহত্যা করেছে।
রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ (বদরুল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছিলেন। ধারনা করা হচ্ছে অসুস্থ্যতার কারণে সে নিজেই আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আতœহত্যা ময়না তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.