
স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার ২২ জুন রাত দেড়টার দিকে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. আক্তার (৩০) কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আক্তার মৌলভীবাজার সদর উপজেলার দরগাহ মহল্লার মৃত মশাহিদ মিয়ার ছেলে।
সে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের রহিম মার্কেট সংলগ্ন এলাকায় খালিছ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় বিজ্ঞ আদালত মোঃ আক্তারকে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.