
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ মোট ৮ জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির টিম। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। এসময় প্রায় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে একটি আইসার ট্রাক (রেজিঃ নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮,৬৫,৮২২/- টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। উক্ত ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ২১ জুন মামলা রুজু করা হয়।
পরবর্তীতে আবার ২১ জুন সকালে একই টিম শেরপুর চত্বর এলাকায় অভিযান পরিচালনাকালে সিলেট হতে ঢাকাগামী কঅঋও ঞজঅঠঊখঝ এর একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় ২১ জুন একই ধারায় মামলা রুজু করা হয়।
উভয় অভিযানে মোট ৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি কম্বলসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.