
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সার্বিক সফলতা কামনা এবং মাদরাসার উলুয়াইল ইসলামিয়া এতিমখানার সাবেক কোষাধ্যক্ষ মরহুম মো: আব্দুর রহমান আখলিছ মিয়ার রূহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার মাদরাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলিম পরীক্ষার্থী মুহাম্মদ রনি আহমদ ও মুহাম্মদ আশরাফুল ইসলামের কুরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর মোলাইম মল্লিক সরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওলানা মো: শামসুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য বকসি কাওসার রশিদ, কানাডা প্রবাসী আবিল হাছান, গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মো: হাবিবুর রহমান।
এছাড়াও মাদরাসার শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মো: ফারুক মিয়া, মোজাহিদুল ইসলাম আজমী, মাওলানা মো: আব্দুর রকিব ও মাওলানা মো: শামসুদ্দিন প্রমুখ। পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য প্রদান করেন আলিম পরীক্ষার্থী মো: লুকমান আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র নাতে রাসূল (সা.) পরিবেশন করেন শিক্ষার্থী সাদিকুর রহমান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা বশির আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, আল্লাহভীতি, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আলিম পরীক্ষার্থীরা যেন ভালো ফলাফলের মাধ্যমে মাদরাসা, পরিবার ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারে, সে জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশেষে মাদরাসা প্রিন্সিপালের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান টি শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.