
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা জুন-২০২৬ এর কার্যক্রম শনিবার ২৭ জুন শুরু হয়েছে।
সকাল ৮ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম।
নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দক্ষ তত্ত্বাবধানে প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
২৮ জুন সকাল ৮টা থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম- শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং মো: রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।
আরও উপস্থিত ছিলেন আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), আবুল খয়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.