
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার ২৭ জুন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকায় সঞ্জয় চক্রবর্তীর বাসার বাউন্ডারি জালে একটি বিষাক্ত সঙ্খীনী সাপ আটকে যায়।
পরে বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী সাপটিকে দেখে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
সজল দেব জানান, উদ্ধার করা শঙ্খিনী সাপ বাংলাদেশের বিষধর প্রজাতির সাপের মধ্যে একটি। এই সাপের বিষ নিউরোটক্সিক প্রকৃতির, অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রে আঘাত করে এবং শ্বাসপ্রশ্বাস বন্ধ করে সাপেকাটা রোগীর মৃত্যু ঘটাতে পারে।
তিনি আরও জানান, উদ্ধার করা সাপটি শারীরিকভাবে দূর্বল। অবস্থা দেখে ধারণা করেছে, সাপটি কয়েকদিন আগে জালে আটকা ছিল। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কমকর্তার নিকট হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.