কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজিত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনীতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ষ্টল প্রথম পুরস্কার লাভ করেছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর পরিচালনায় ১১ জানুয়ারী বুধবার স্বাধীনতা স্মৃতিসৌধ চত্তরে অনুষ্ঠিত সমাপনীনুষ্টানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী সরকারের ১৭টি ডিপার্টমেন্ট, এনজিও, মুক্তিযোদ্ধা, ব্যাংকসহ প্রায় ৫০টি স্টলের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ষ্টলকে ১ম পুরস্কার, প্রাথমিক শিক্ষা বিভাগ ষ্টলকে ২য় পুরস্কার ও এনজিও সংস্থা প্রচেষ্টা ষ্টলকে ৩য় পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.