
শ্রীমঙ্গল প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং ছড়ার পাড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।
শ্রীমঙ্গল পৌরসভা এলাকার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট রোড জোড়াপুল সংলগ্ন ভুরভুরিয়া ছড়া দখল করে ভবণ নির্মাণ ও অবৈধ উত্তোলন।
মঙ্গলবার ৩০ জুন বিকেলে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার জালালিয়া সড়ক দক্ষিণ ও কালীঘাট সড়কের জোড়াপুল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড)
মো: মহিবুল্লাহ আকন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমানের নির্দেশনায় ম্যাপ দেখে ছড়ার সীমানা নির্ধারণ করে
অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদ ছাড়াও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন অভিযান শেষে জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান চালানো হবে।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
তিনি আরও জানান, ছড়া দখল করে বিভিন্ন লোক বহুতল ভবন নির্মাণ করেছেন, যা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভা হতে ছড়ার সীমানা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.