
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাঁচটি অন্ধ পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। একই দিনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সৈইয়ারপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.