
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের হরিপাশা গ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
বাঁধ নির্মাণে অনিয়ম ও ধীরগতির ফলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন আকস্মিক বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও জেলার সদর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলা বন্যার আক্রান্ত হয়েছে।
১৫ জুলাই বুধবার হরিপাশা, কান্দিরকুল সহ অন্যান্য গ্রাম মিলে এক পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা উজ্জ্বল রায়, বাসদ মৌলভীবাজার জেলার সাবেক সদস্য সচিব মুজাহিদ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, সংগঠক সুরাইয়া হক, পূজা দেব, সবুজ শর্মা, শাহ আলম অভি, তৃষা দেবনাথ, সোহেলি, নাজিম, রাজনগর উপজেলা সংগঠক টুটুল সহ অন্যান্য সদস্যগণ। জনগণের সহযোগিতায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরে ত্রাণ সহায়তা তহবিল সংগ্রহ করা হয়। জনগণের কাছে সংগ্রহ করা অর্থ দিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ প্রদানের সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সময়ক্ষেপণ, দূর্নীতি এবং জবাবদিহিতার অভাবে প্রতি বন্যা আমাদের জনপদে দূর্দশা নিয়ে আসে। ফলে বাঁধ নির্মাণ কাজের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে মৌলভীবাজার জেলাতে চরম বন্যা পরিস্থিতিতে সেইসময় সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত না রেখে এইচএসসি পরীক্ষা নেয়ায় তিব্র নিন্দা জানান উপস্থিত নেতৃবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.