
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অলি মিয়া নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১৮ জুলাই শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্প বধ্যভূমি ৭১ সংলগ্ন ভুড়ভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেড মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শহরের জালালিয়া সড়কের আব্দুল করিমের ছেলে অলি মিয়াকে আটক করেন।
আটকের পারে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
অভিযোগের সত্যতা নিশ্চিত এবং হাতে নাতে ধরা পড়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ (চ) অনুযায়ী মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.