
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা এবং প্রায় ৩৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার ২১ জুলাই দুপুরে শহরের মৌলভীবাজার সড়কের ৫ নাম্বার পুলের পাশে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান পথচারী ওয়াশিম মিয়া নামের এক ব্যক্তি।
পথের দ্বারে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে স্থানীয়রা ভীর করেন। এক পর্যায়ে কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। তাদের মধ্যে কয়েকজন সচেতন ব্যক্তি সাপটি না মারার পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
সজল দেব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা প্রায় ১৮ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের বিশালদেহী একটি অজগর সাপ উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.