
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সামনে প্রধান সড়কে পড়ে থাকা মবিল পরিষ্কার করে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে মানবিক উদ্যোগ নিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ।
২১ জুলাই মঙ্গলবার সকালে কোনো একটি যানবাহনের ট্যাংকি ছিদ্র হয়ে সড়কে বিপুল পরিমাণ মবিল ছড়িয়ে পড়ে। এতে সড়ক অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। একই কারণে আরও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ কর্তৃপক্ষ দ্রুত তাদের কর্মীদের ঘটনাস্থলে পাঠায়। কর্মীরা অল্প সময়ের মধ্যেই সড়কে ছড়িয়ে থাকা মবিল পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেন। এতে সম্ভাব্য আরও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয়রা এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের জন্য রিসোর্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের কর্মীদের পাঠাই। সড়কে মবিল পড়ে যাওয়ায় একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সড়ক পরিষ্কারের ব্যবস্থা করেছি। এটি আমাদের দায়িত্ববোধ থেকেই করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.