
স্টাফ রিপোর্টার : ২৫ জুলাই সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশে যোগদান করা সহ একাধিক জরুরী সাংগঠনিক বিষয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার এক জরুরি নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার বাদ এশা জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল-এর সঞ্চালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা লুৎফুর রহমান কামালী ও মাওলানা রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিল্লাহ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা সহ-প্রচার সম্পাদক হুসাইন আব্দুল আউয়ালসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের পাশাপাশি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করে তা কার্যকর করতে হবে।
তিনি আগামী ২৫ জুলাই সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশে দলে দলে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.