
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জামশেদ মিয়ার (৭৫) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ থাকার ১২ ঘণ্টা পর মঙ্গলবার ২৮ জুলাই রাত ১২টার দিকে হওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গরুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশের কাউয়া দিঘি হাওরে যান জামশেদ মিয়া। মাঝের বান্দ নামক স্থানে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাত ১১টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। রাত ১২টার দিকে স্থানীয়রা তার মরদেহ পানির ওপর ভেসে উঠতে দেখে উদ্ধার করেন।
স্থানীয়রা বলেন, জামশেদ মিয়া পুলিশের সাবেক কনস্টেবল। তিনি মঙ্গলবার বিকেলে গরুর জন্য নৌকা দিয়ে ঘাস কাটতে যান। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর তার খালি নৌকা দেখতে পান তারা। এতে সন্দেহ হয় তিনি পানিতে ডুবে গেছেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের অনেক চেষ্টা করেন। তবে, তারা তাকে উদ্ধার করতে পারেননি। পড়ে স্থানীয়রা রাত ১২টায় পানি থেকে জামশেদ মিয়ার মরদেহ উদ্ধার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.