
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) কাঁঠালকান্দি বিওপি-এর যৌথ অভিযানে ২৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় আদমপুর ইউনিয়নের ডালুয়াছড়া এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬.০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। এসময় পাচারকারী কাউকে পাওয়া যায়নি।
রাজকান্দি বনরেঞ্জের সহকারি বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার বন্ধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপি-এর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে ২৬.০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর মামলা করা রয়েছে। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.