
স্টাফ রিপোর্টার : জাতীয় ছাত্র সমাজ মৌলভীবাজার সদর উপজেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে মহান জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩১ জুলাই বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজার সরকারি কলেজ কমিটির আহবায়ক ইমরান আহমদের সভাপতিত্বে ও উপজেলা শাখার আহবায়ক ইমান উদ্দিন ফৌজির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১ম সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবদাল হুসাইন, বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব ছাদিকুর রহমান,কমলগঞ্জ উপজেলা আহবায়ক আজিজুল ইসলাম শিমুল,বক্তব্য রাখেন বৈষম্যবিরুধী আন্দোলনের নেতা ইব্রাহীম আহমেদ শামীম,মুনায়েম হোসেন সামি,ছাত্রসমাজের পৌর কমিটির আহবায়ক সাইদুর রহমান, জেলা শাখার সিনিয়র নেতা অলি আহমদ, সাকিব হাসান,তাওফিক আহমদ ফাহিম প্রমুখ। স্বরণসভা শেষে পতিত ফ্যাসিবাদের খুন,গুম,নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.