
স্টাফ রিপোর্টার : গত ৯ জুন আদালত প্রাঙ্গণে সুজন খানের ওপর সংঘটিত আলোচিত হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত জমসেদকে সোমবার ৩ আগস্ট গভীর রাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযোগ অনুযায়ী, জমসেদ তার ভাতিজা শাকের ও তারেককে সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে, আইনজীবীদের উপস্থিতিতে, সুজন খানের ওপর হামলা চালায়। প্রকাশ্যে আদালত চত্বরে সংঘটিত এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আদালতের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠে।
কুখ্যাত সন্ত্রাসী জমসেদ গ্রেপ্তার হলেও অপর দুই অভিযুক্ত শাকের ও তারেক এখনও পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
অনেকের প্রত্যাশা, এই মামলায় কোনো আইনজীবী অভিযুক্তদের জামিনের আবেদন করবেন না বা তাদের পক্ষে দাঁড়াবেন না। তাদের মতে, আদালত প্রাঙ্গণে সংঘটিত এই অভিযোগকৃত হামলা আইনজীবী সমাজ, আদালতের মর্যাদা এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননার শামিল।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছে, জমসেদের বিরুদ্ধে ছাত্র বৈষম্য মামলা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। অত্র মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.