
স্টাফ রিপোর্টার : অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তজুড়ে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় জোরদার করেছে বিজিবি। সীমান্তজুড়ে যেন ওৎ পেতে বসে আছে ভারতীয় বাহিনী-বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশইন অপচেষ্টা।
বৃহস্পতিবার জেলার বড়লেখা উপজেলার সাটঘড়িয়া নামক স্থানে ভারতের সীমানা এলাকায় এবার বৃদ্ধা মহিলাকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আতাউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্ত জুড়ে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থান নিয়ে দিনরাত্রি সীমান্ত টহল কয়েকগুন বৃদ্ধি করেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপির সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.