
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান সহধর্মিণী ডা: জুবাইদা রহমান এর পিতা, সাবেক মন্ত্রী, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ আগস্ট চৌহমুনাস্থ দেওয়ানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, ফখরুল ইসলাম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মফিজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ১নং ওয়ার্ডের মো: আলম মিয়া, মুন্না মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি এইচএম শফিকুর রহমান, ৩নং ওয়ার্ডের হেলাল আহমেদ, সুমন আহমেদ, মিনহাজ আহমেদ, ৪নং ওয়ার্ডের মিঠু তরফদার, ৫নং ওয়ার্ডের কমরু মিয়া, মিলাদ মিয়া, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিজান আহমেদ, আফছর আহমেদ, ফুয়াদ, ৭নং ওয়ার্ডের সালেহ আহমেদ, শেখ কামাল, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: হান্নান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সৈয়দ ইজাজ, ৯নং ওয়ার্ডের মিজান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.