
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভার পানি শোধনাগারে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শোধনাগারের বৈদ্যুতিক সংযোগের ৬ পিস তার চুরি করে নিয়ে গেছে। মৌলভীবাজার পৌরসভা সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, চুরির ঘটনায় পানি শোধনাগারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.