
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ৪জন প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে অবসরজনিত বিদায় সংবর্ধনা
শনিবার ৮ আগস্ট সকালে শহরের কলেজ রোডস্থ দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি খন্দকার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকরা হলেন উপজেলার হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী ভৌমিক, দক্ষিণ জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দেবনাথ।
এসময় ফুলেল শুভেচছা, সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী দিয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.