
স্টাফ রিপোটার : শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় মিষ্টান্ন প্রতিষ্ঠান 'কুমিল্লা পেঁড়া ভান্ডার'-এর স্বত্বাধিকারী মো: রাজু আহমদ বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
রোববার ৯ আগস্ট সকাল ৯টায় ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। ওইদিন সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকা থেকে শ্রীমঙ্গল শহরের নিজ বাসভবনে এসে পৌঁছায়। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা ভিড় করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে গভীর শোক প্রকাশ করেন। রাত পৌনে ৮টায় শ্রীমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের হাজারো মুসল্লি অংশ নেন। পরে জানাজা শেষে শহরের কালিঘাট রোডস্থ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। ব্যবসায়ী বাদলের মৃত্যুতে শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক সমাজ এবং স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিভিন্ন মহলের শোক :
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো: মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর মিল্লাত হোসেন মিরাশদার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম শাহেদ, জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জাকির হোসেন, শ্রীমঙ্গল বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও সাংবাদিক এম এ রকিব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.