
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে চলমান কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ করেছে সর্বস্তরের জনগণ।
রোববার ১৬ আগস্ট দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেনে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়ছল আহমদ, এনসিপি নেতা এহসান জাকারিয়া, সমাজ কর্মী জিএম মুক্তাদির রাজু, এম মুহিবুর রহমানসহ অন্যন্যরা।
বক্তারা বলেন, গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার শহরে ব্যাস্ততম কুসুমবাগ এলাকায় মাদরাসা পড়ুয়া ছাত্র হাসান আহমেদ উপর কিশোর গ্যাং প্রাণঘাতি হামলা করে গুরুত্ব্র আহত করে। ওই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মুলের দাবী করেন।
পরে সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.