
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট জেলা শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত পরিচিতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দুই মাসের মধ্যে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত কাউন্সিল সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোয়েব হাসান ও মো: ইফতেখায়রুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন, দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত সাকিবুর রহমান এবং নবাব আলী তাকি খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম রাহি, যুগ্ম আহ্বায়ক মো: জাহেদ আহমেদ, নাদের আহমেদ, অ্যাডভোকেট হোসেন বক্স, হাসান আবদুল্লাহ ও ইমতিয়াজ গফুর মারুফ।
এ ছাড়া বক্তব্য দেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলীম হোসেন মিরু ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন।
জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নিয়ামুল হক। প্রধান বক্তার বক্তব্যে ড. কে এম আই মন্টি বলেন ভদ্র ও শিক্ষিত কর্মীদের নিয়ে আগামী দুই মাসের মধ্যে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুততম সময়ে কাউন্সিল সম্পন্ন করতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনের প্রথম সদস্য। তিনি দাবি করেন ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মূল সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.