
স্টাফ রিপোর্টার : দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের জন্য মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করার লক্ষ্যে বড়লেখা উপজেলায় ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু করেছে বড়লেখা উইমেন লিড গ্রীন ভিশন সেন্টার।
এই ভিশন সেন্টার এর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সম্পূর্ণভাবে সোলার বিদ্যুতের মাধ্যমে পরিচালিত, ফলে এটি একটি পরিবেশবান্ধব ও টেকসই চক্ষু সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে।
১৮ আগস্ট মঙ্গলবার কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও বিএনএসবি মৌলভীবাজারের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব, বিএনএসবি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব।
এছাড়াও অরবিস ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, অরবিস হংকং থেকে আগত একটি ছাত্র প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা, তাদের নিজ এলাকার কাছাকাছি থেকেই প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা, চিকিৎসা, ওষুধ, চশমা এবং প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য রেফারেল সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.