
আব্দুর রব : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাতে সাজাপ্রাপ্ত ও মাদক মামলার পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২২ আগস্ট শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার আসামিরা হলন- মাদক মামলার পলাতক ও বন মামলার সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের রমজান আলীর ছেলে জইন মিয়া, পৃথক মামলার পলাতক আসামি মৃত জাইজ উদ্দিনের ছেলে সুহেদ আহমদ, মৃত আকরম আলীর ছেলে মুজিবুর রহমান বিলু, আমির আলীর ছেলে তয়াইদ আলী, মহদীকোনা গ্রামের সমস উদ্দিনের ছেলে জাকির হোসেন ।
এছাড়া উপজেলার ঘোলসা গ্রামের মোটরসাইকেল চুরির মামলায় এজাহার নামীয় আসামী তারাদরম বটথল গ্রামের শাহিন আহমদ ও ঘোলসা গ্রামের সাইদুল ইসলামকে গ্রেফতার ও চুরি যাওয়া পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেফতার আসামীদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.