
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল সিকদার মদনমোহন মন্দির পরিদর্শন করেছেন।
শুক্রবার ২২ আগস্ট সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া মদনমোহন মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল সিকদার।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাগর সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি রেঞ্জার চাম্পা লাল বৈদ্য, মনসুরনগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রুখসানা আক্তার, দেবব্রত দেব, কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।
পুষ্পবতী বর্ধন ও প্রিয়ম বৈদ্য এর গীতাপাঠ এবং সিনথিয়া বৈদ্য ও আনন্দ বর্ধনের ধর্মীয় সারাংশ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিমল চন্দ্র দেবনাথ, মনি দাস, রবি লাল বর্ধন, প্রণয় দেব সহ ভগবত শিক্ষা একাডেমির শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভগবত শিক্ষা একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল শিকদারকে সম্মাননা স্মারক এবং মানপত্র উপহার দেওয়া হয়। এছাড়াও সমাজসেবা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপককে এবং সমাজকর্মী বিমল চন্দ্র দেবনাথ ও মনি দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কোমলমতি শিশুদের দিকনির্দেশনামূলক আলোচনা করে প্রধান অতিথি রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল শিকদার বলেন, শরীরচর্চা, খেলাধুলা এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং ধর্মীয় জ্ঞান থাকতে হবে। তবেই সঠিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.