
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার ২৩ আগস্ট শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রাজু মিয়া (২৭), মো: দুলাল মিয়া (৪০) ও তার স্ত্রী মোছা: শরিফা আক্তার সালমা (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও রিমান্ড প্রাপ্ত আসামি আহিদ হাসান (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনী ব্যবস্থা শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.