
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা’র অন্যতম সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ আগস্ট দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলা’র বিশিষ্ঠ সংগঠক এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান,বিশেষ অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চমমাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার (প্রশাসন ও অর্থ), আসিফ মহিউদ্দিন (পিপিএম),জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, সংগঠন এর পৃষ্ঠপোষক ইউকে প্রবাসী হারুনুর রশিদ, উপদেষ্টা কানাডা প্রবাসী দেওয়ান গোফরান চৌধুরী। বিআইএস এর ভাইস চেয়ারম্যান আলমগীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, ব্যাংকার নুরুল ইসলাম রাকিব, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল,যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান জসনু, জেলা-ব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) মোঃ শফিকুল ইসলাম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, সাংগঠনিক সচিব যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান প্রমুখ।
জলবায়ু পরিবর্তন রোধ করি,সবুজ পৃথিবী করি, এই স্লোগান কে ধারণ করে শোভাযাত্রায় শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীদের অংশগ্রহণ করে ছাতা মাথায় দিয়ে ব্যতিক্রমী এই বর্ণাঢ্য আনন্দ শুভযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবছর জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থীরা এই মেধা বৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ী ২৩০ জন শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.