
স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদ সদস্য এম নাসের রহমান তাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামান, সদস্যসচিব অ্যাডভোকেট নিয়ামুল হকসহ মৌলভীবাজার জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.