
স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগষ্ট রাত আটটার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না।
এ ঘটনার কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি, সোহাগ মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
মামলার বাদী মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামীরা আমার কাছে চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাবার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের উপর হামলা করা হয়।
জেলা এনসিপির আহবায়ক খালেদ আহমদ জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে দলীল ভাবে তদন্তে করা হবে।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ জনকে শুক্রবার আদালত প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.