
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও বাংলাদেশ ন্যাজারিন মিশনের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্য সেবা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নওয়াগাঁও গ্রামে এ স্বাস্থ্য সেবা ও মা সমাবেশে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং বিভিন্ন পরীক্ষা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা: সিনথিয়া তাসমিন এর তত্বাবধানে রুগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন-ডা: সুভাষ দেবনাথ স্নিগ্ধ মেডিক্যাল অফিসার, ডা: আয়েশা সিনিয়র ষ্টাফ, নার্স হাছিনা আক্তার, জোস্না বেগম, শেখ সাদিয়া মিডওয়াইফ, মনি বেগম স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), মো: মাহবুবুর রহমান স্যানিটারি ইন্সপেক্টর, বিনয় সিং রাউতিয়া স্বাস্থ্য সহকারী, গৌতম পুরকায়স্থ সৌরভ রায় সিএইচসিপি, অনুপ দত্ত অংকুশ পাল।
এসময় চিকিৎসক টিম ও রুগীকে বিভিন্নভাবে সহযোগিতায় ছিলেন আয়া সুপর্না মালাকার ও জুবিলি বেগম।
ফ্রি এই চিকিৎসা ক্যাম্পে ৫২ জনের ভায়া পরীক্ষা, ৮ জন গর্ভবতী নারী ও ৩৩ শিশুসহ ১২৬ জন রুগীকে সাধারণ সেবা ও বিনামূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.