কমলগঞ্জ প্রতিনিধি॥ বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার ২০ জানুয়ারি বিকেলে শতাধিক দরিদ্র শীতার্ত লোকদের মাঝে কমলগঞ্জ শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও মদনমোহনপুর চা বাগান সেরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। আরডিআরএস বাংলাদেশ শ্রীমঙ্গল ইউনিটের কর্মসূচি ব্যবস্থাপক মো:শাহাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মো: মিজানুর রহমান, কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: শামসুল হক, প্রধান শিক্ষক সুমন বনিক, সহকারি শিক্ষিকা মৌসুমি বোনার্জী, রীয়া তংলা ও দেওন্তী ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.