
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি কার্যক্রম চলছে।
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, দূরবর্তী এলাকা থেকে আগত শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক ব্যবস্থাও রয়েছে। মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নৈতিক ও চারিত্রিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ (সার্বিক) ০১৭১২৭৬৯৫৬১
আলিম শিক্ষায় দ্বীনি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই ভর্তি হোন, মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.