
শ্রীমঙ্গল প্রতিনিধি : বিভিন্ন ধর্মীয় ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, সাধারণ সম্পাদক পরিমল দাশ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নূরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ইয়াকুব আলী, ডা. প্রদীপ লাল বণিক, সমাজসেবক যোশেফ দাশগুপ্ত যশো, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক কান্তি পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর ও ভক্তরা অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, কীর্তন ও ধর্মীয় সংগীতের সুরে শোভাযাত্রাটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
শোভাযাত্রাটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বণিক ও যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল আচার্য ও জীবন কুমার দে জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, সংকীর্তনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে শ্রীকৃষ্ণের আদর্শ, মানবতা, ন্যায়, সত্য ও সম্প্রীতির বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.