
লন্ডন প্রতিনিধি : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে আগামী ১১ অক্টোবর দূপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন ২০২৬।
এ উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হবে। ম্যাগাজিনটিতে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক নিয়ে প্রবন্ধ, কবিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশেরও সুযোগ থাকছে।
এই বিশেষ আয়োজনকে সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান সবার প্রতি বিনীতভাবে আহ্বান জানিয়েছেন।
সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসী সিলেটিদের ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং মানবতার কল্যাণে ও কমিউনিটির উন্নয়নে কাজ করার দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন সফল করার দাওয়াত সহ সংগঠন এর আগামীদিনের অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ একান্তভাবে কাম্য।
বিস্তারিত তথ্য ও যোগাযোগ:
হেলেন ইসলাম, মোবাইল: +৪৪ ৭৯৩০ ৬৪৬৬৮০ সৈয়দ ছায়েম করিম, মোবাইল: +৪৪ ৭৭২৩ ৩২৭৯৯১, কবি নুরজাহান শিল্পী, মোবাইল: +৪৪ ৭৩৬৮ ৩৮৪২৭৮
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.