
সাইফুল ইসলাম : মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটির অফিস উদ্ধোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ রূপসপুর মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা জামিল আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সেজিল আহমদ ও সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল দলিল লেখক সমিতির সম্পাদক আব্দুল আউয়াল এবং সমাজকর্মী, ছাত্র নেতা সাইফুর রহমান শিপু।
শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদউজ্জামান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শিবলু।
এ ছাড়া মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি এবং মালিক-শ্রমিকদের সুস্বাস্থ্য ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.