
আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলার তিন সন্তানের জনক শওকত মিয়া (৩৬) স্ত্রীকে শশুরালয়ে বেড়াতে গিয়ে স্ত্রী ও শশুর বাড়ির লোকজন কর্তৃক পুরু/ষা/ঙ্গ কে/টে দেওয়ার ঘটনায় এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের পৈতুরা গ্রামের মৃত সাদির মিয়ার ছেলে শওকত মিয়া (৩৬) বিয়ে করেন কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সিঙ্গনাথ গ্রামের মৃত সোহাগ মিয়ার মেয়ে সায়রা বেগমকে। বিয়ের কয়েক বছর ভালো চলছিল এর মধ্যে তিনটি সন্তানের জন্মও হয়। এরপর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়, মার ধরের ঘটানাও ঘটে। এ অভিযোগে স্ত্রী সায়রা বেগম বাপের বাড়ি চলে যান।
বিষয়টি পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান জুবেল আহমদ রাসেলের নজরে আসলে উভয় পক্ষের উপস্থিতিতে ঘটনার সমাধান করে স্বামী স্ত্রীর সম্মতিতে শওকত মিয়াকে স্ত্রীসহ শ্বশুরালয়ে পাটিয়ে দেন। বাড়িতে আসতে কয়েক দিন দেরি ও শওকতের মোবাইল ফোনও বন্ধ দেখে পরিবারের লোকজন খোঁজ করেন শশুর বাড়িতে সেখান থেকে জানানো হয় শওকত মিয়া একটি দুর্ঘটনায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পরিবারের লোকজন ৫ সপ্টেম্বর হাসপাতালে ছুটে গিয়ে শওকত মিয়া কাছ থেকে জানতে পারেন আসল ঘটনা। তিনি জানান, ২৭ আগস্ট বৃহস্পতিবার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন শওকত মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে শারীরিক নির্যাতন সহ পুরুষাঙ্গ কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
অতিরিক্ত রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল বলেন স্বামী ও স্ত্রীর সম্মতিতে পারিবারিক কলহের মিমাংসা করে দিয়ে শওকত মিয়াকে স্ত্রীসহ শশুর বাড়ি পাঠানো হয়। এই অমানবিক নিষ্ঠুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানান।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, থানায় মামলার প্রস্তুুতি চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.