
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে গোপন সুত্রে খবর পেয়ে উপজেলায় আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিনহাজুল ইসলাম জানান, জব্দকৃত বালু বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.