
আউয়াল কালাম বেগ : রাজনগরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরতি ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ।
রেজওয়ানুল হক পিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেন্দ্র বর্ধন ও সঞ্জিত বৈধ্য বিএসডিও সুপারভাইজার প্রমুখ। এছাড়াও উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.